আমরা ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছি। রিপোর্টটিতে ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই রিপোর্টে তুলে ধরা হয়েছে যে আমরা কীভাবে নিয়মিতভাবে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা কনটেন্ট দ্রুত শনাক্ত করে তা সরিয়ে দেওয়ার মাধ্যমে ইউজারদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ার চেষ্টা করছি।বাংলাদেশে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে আমরা ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে মোট ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও (১৫,৩৯২,১২৯) ভিডিও সরিয়েছি। বাংলাদেশে আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে ৯৯.৯% কনটেন্ট, এবং এই ভিডিওগুলোর মধ্যে ৯৮.৪% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়েছে।টিকটকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত মডারেশন সিস্টেম আগের চেয়ে উন্নত হওয়ায়, এই প্রান্তিকে একবারও ভিউ পাওয়ার আগেই ভিডিও সরিয়ে ফেলার হার কমেছে। এই এআই সিস্টেমগুলো এখন পুরনো ভিডিওগুলো খুঁজে বের করে তা সরিয়ে ফেলার ক্ষেত্রে আরও কার্যকর হয়ে উঠছে। পাশাপাশি, আপত্তিকর বা অনুপযুক্ত কমেন্টগুলোর গুরুত্ব কমিয়ে দেওয়ার কৌশল গ্রহণ করা হয়েছে। ফলে কমেন্ট ডিলিট করার সংখ্যাও আগের চেয়ে অনেক কমেছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে, বিশ্বজুড়ে মোট ২১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫৭২টি কমেন্ট সরিয়ে ফেলা হয়েছে, যা আগের তৃতীয় প্রান্তিকের ৪৫ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ৭০২টির চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। অন্যদিকে, ভুয়া লাইক এবং ভুয়া ফলোয়ার সরিয়ে ফেলার হার বেড়েছে। এই উদ্যোগটি প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে এবং ইউজারদের সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছে।বিশ্বজুড়ে একই সময়ে আমরা মোট ১৭ কোটির বেশি (১৭৫,৩০২,০৮৫) ভিডিও সরিয়েছি, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৫%। এই ভিডিওগুলোর মধ্যে ১৫ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৯৩৩টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে সরানো হয়েছে। কনটেন্ট যাচাইয়ের পর ৮৩ লাখ ৬০ হাজার ৭৮০টি ভিডিও টিকটক থেকে আবার ফিরিয়ে দেয়া হয়েছে। এই প্রান্তিকে কোনো ভিডিও রিপোর্ট করার আগেই কনটেন্ট রিমুভ করার মাত্রা ছিল ৯৯.১%, এবং চিহ্নিত কনটেন্টের ৯৩.৪% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়েছে। এছাড়া, প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এই প্রান্তিকে ১৪ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৫১৮টি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়েছে। পাশাপাশি ১৩ বছরের কম বয়সী হিসেবে সন্দেহে ২ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮৭৯টি অ্যাকাউন্টও সরিয়ে দেওয়া হয়েছে।রিপোর্টে আরও দেখা যায়, সরিয়ে ফেলা মোট ভিডিওর ২১.২% ছিল সংবেদনশীল বা প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু, যা টিকটকের নীতিমালার সাথে মিলেনি। এছাড়া ৯.১% ভিডিও প্ল্যাটফর্মের নিরাপত্তা ও নীতিমালা ভঙ্গ করেছে এবং ১.২% ভিডিও গোপনীয়তা ও নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘন করেছে। সরিয়ে ফেলা ভিডিওগুলোর ১.৬% ভুল তথ্য হিসেবে চিহ্নিত হয়েছে এবং ১.৮% ভিডিও এডিট করা মিডিয়া ও এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে হিসেবে চিহ্নিত করে সরানো হয়েছে।কত ধরনের কনটেন্ট ও কত সংখ্যক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, সে সম্পর্কে ধারণা দিতে, এবং প্ল্যাটফর্মটির স্বচ্ছতা বজায় রাখতে, আমরা নিয়মিতভাবে কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করি। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তথ্যগুলো বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই রয়েছে।
আরও পড়ুন